মহাখালী–তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৬, ১১:০৩| আপডেট : ১৬ জুন ২০২৬, ১১:২১
অ- অ+

রাজধানী ঢাকার মহাখালী–তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৬ জুন) সকাল থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় এবং আশপাশের সড়কগুলোতেও এর প্রভাব পড়ে।

অবরোধের ফলে অফিসগামী যাত্রী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন। যান চলাচল বন্ধ থাকায় অনেকেই বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হন।

তাৎক্ষণিকভাবে শ্রমিকদের আন্দোলনের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।

এ সময় গার্মেন্টস শ্রমিকরা ৭টি দাবি জানান। সেগুলো হলো—

১) গত মে মাসের বেতন।

২) ২০২৫ সালের ছুটির টাকা।

৩) ডিসেম্বর-২০২৫ এর এরিয়া বিলের টাকা।

৪) নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।

৫) শ্রম আইন অনুযায়ী পরবর্তী ৪ (চার) মাস তথা ১২০ (একশত বিশ) দিনের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

৬) শ্রম আইন অনুযায়ী সব শ্রমিক-কর্মচারীর সার্ভিস বেনিফিট ১০০ শতাংশ পরিশোধ করতে হবে।

৭) শ্রমিক-কর্মচারীদের প্রাপ্য পরিশোধের ক্ষেত্রে কোন হ্যারাসমেন্ট (পুলিশি মামলা, হুমকি, ভয়ভীতি প্রদর্শন, শারীরিক মানুষিক অত্যাচার) করা থেকে বিরত থাকতে হবে।

(ঢাকাটাইমস/১৬ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল: স্বাস্থ্যমন্ত্রী
কলকাতায় স্ত্রীসহ মোশাররফ করিমকে ঘিরে হট্টগোল, ‘লাল বদর’ বলে গালাগালি
আরবি নববর্ষে পবিত্র কাবা শরিফে পরানো হলো স্বর্ণ-রৌপ্যখচিত নতুন গিলাফ
শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা