রোমাঞ্চকর লড়াইয়ে ইরান-নিউজিল্যান্ডের ২-২ গোলে ড্র, পয়েন্ট ভাগাভাগি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুন ২০২৬, ০৯:২৮
অ- অ+

আক্রমণ ও পাল্টা আক্রমণে ভরপুর এক রোমাঞ্চকর ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইরান। দুইবার পিছিয়ে পড়েও দারুণভাবে ম্যাচে ফিরে এসে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নেয় এশিয়ার প্রতিনিধিরা। অন্যদিকে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে নিউজিল্যান্ড।

লস অ্যাঞ্জেলসের সোফাই স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় দুই দল। ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। দলগত আক্রমণ থেকে ক্রিস উডের পাস পেয়ে সারপ্রীত সিং বল বাড়িয়ে দেন বক্সে। সেখান থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এলিজা জাস্ট।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে ইরান। ২৩ মিনিটে মেহদি তারেমির জোরালো শট গোলপোস্টে লেগে ফিরে আসায় হতাশ হতে হয় তাদের। তবে ৩২ মিনিটে আর ভুল করেনি ইরান। নিউজিল্যান্ডের বক্সের ভেতর সৃষ্ট জটলার সুযোগ কাজে লাগিয়ে রামিন রেজাইয়ান দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে সমতা ফেরান।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ইরান আরও একবার বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ফলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও আক্রমণের ঝড় তোলে নিউজিল্যান্ড। ৫৫ মিনিটে মাঝমাঠে ইরানের ভুলের সুযোগ নিয়ে ক্রিস উডের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এলিজা জাস্ট। তার জোড়া গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় নিউজিল্যান্ড।

তবে প্রতিপক্ষকে বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি ইরান। ৬৪ মিনিটে রামিন রেজাইয়ানের ক্রসে দুর্দান্ত হেডে বল জালে পাঠিয়ে ম্যাচে দ্বিতীয়বারের মতো সমতা ফেরান মোহাম্মদ মোহেবি।

এরপর জয়ের লক্ষ্যে দুই দলই মরিয়া হয়ে আক্রমণ চালায়। ম্যাচের শেষ ২০ মিনিটে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনো দলই আর গোলের দেখা পায়নি। যোগ করা সময়েও স্কোরলাইন অপরিবর্তিত থাকায় ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে ইরান ও নিউজিল্যান্ড।

গ্রুপ ‘জি’-এর অন্য ম্যাচেও ড্র হয়েছে। বেলজিয়াম ও মিশর ১-১ গোলে সমতায় শেষ করেছে নিজেদের লড়াই। ফলে গ্রুপের চার দলেরই পয়েন্ট সমান। তবে বেশি গোল করার সুবাদে নিউজিল্যান্ড ও ইরান যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে অবস্থান করছে।

(ঢাকাটাইমস/১৬ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শপিং মলে ডেকে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির পর হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু
বিশ্বকাপ ফুটবল ২০২৬ জিতবে কে? ভবিষ্যৎবাণী দিল চার এআই চ্যাটবট
টঙ্গীতে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা