জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ধর্ম প্রতিমন্ত্রী

জাতীয় জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
তিনি বলেন, তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। পুরো ১৭ বছর ক্ষমতাচ্যুত সরকার দেশটার অর্থনীতি ধ্বংস করে গেছে। সব সমস্যা সমাধান হয়ে যাবে, ধৈর্য ধরে একটু সময় দিতে হবে।
মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে শামীম কায়সার লিংকন বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন; ঐক্যবদ্ধ হতে হবে। ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সকল ধরনের ভেদাভেদ ভুলে জয় ছিনিয়ে আনতে হবে।
সমাবেশ শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ইসলামি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে জেলার সাত উপজেলার বিভিন্ন ইউনিটের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































