নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে কার বেতন কত বাড়লো জেনে নিন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯| আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭
অ- অ+

দীর্ঘ প্রায় ১২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ‘জাতীয় বেতন স্কেল-২০২৬’-এর গেজেট চলতি সপ্তাহেই প্রকাশ হতে যাচ্ছে। প্রস্তাবিত গেজেট অনুযায়ী, ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন দ্বিগুণ করা হয়েছে। আর ১২তম থেকে ২০তম গ্রেডে বেতন বাড়ানো হয়েছে ১১৫ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, চলতি সপ্তাহেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ করা হবে। তিনি বলেন, ‘এই সপ্তাহেই হয়ে যাবে ইনশাআল্লাহ। গেজেট একটা নয়, বেশ কয়েকটা হবে।’ আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে কয়েকটি বিষয় এসআরও আকারেও প্রকাশ করা হবে বলে জানান তিনি।

গ্রেডভিত্তিক বেতন

প্রস্তাবিত নতুন বেতন কাঠামো অনুযায়ী, ১ম গ্রেডে বর্তমান ৭৮ হাজার টাকা থেকে প্রারম্ভিক মূল বেতন বেড়ে হবে ১ লাখ ৫৬ হাজার টাকা। ২য় গ্রেডে ৬৬ হাজার থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার এবং ৩য় গ্রেডে ৫৬ হাজার ৫০০ থেকে বেড়ে হবে ১ লাখ ১৩ হাজার টাকা।

৪র্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে মূল বেতন বেড়ে হবে ১ লাখ টাকা। ৫ম গ্রেডে ৪৩ হাজার থেকে ৮৬ হাজার, ৬ষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ থেকে ৭১ হাজার, ৭ম গ্রেডে ২৯ হাজার থেকে ৫৮ হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া ৮ম গ্রেডে ২৩ হাজার থেকে বেড়ে ৪৬ হাজার এবং ৯ম গ্রেডে ২২ হাজার থেকে বেড়ে ৪৪ হাজার টাকা হবে। ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩২ হাজার এবং ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ থেকে বেড়ে ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

১২তম থেকে ২০তম গ্রেডে আরও বেশি বৃদ্ধি

নিম্ন গ্রেডগুলোতে বেতন বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি রাখা হয়েছে। ১২তম গ্রেডে বর্তমান ১১ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২৪ হাজার ৩০০ টাকা করা হয়েছে, যা ১১৫ শতাংশ বৃদ্ধি।

১৩তম গ্রেডে ১১ হাজার থেকে বেড়ে ২৪ হাজার টাকা, ১৪তম গ্রেডে ১১ হাজার থেকে ২৪ হাজার টাকা এবং ১৫তম গ্রেডে ৯ হাজার ৭০০ থেকে বেড়ে ২৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৬তম গ্রেডে ৯ হাজার ৩০০ টাকা থেকে বেড়ে ২১ হাজার ৯০০ টাকা, ১৭তম গ্রেডে ৯ হাজার থেকে ২১ হাজার ৪০০ টাকা এবং ১৮তম গ্রেডে ৮ হাজার ৮০০ থেকে বেড়ে ২১ হাজার টাকা হবে।

১৯তম গ্রেডে বর্তমান ৮ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে প্রারম্ভিক মূল বেতন হবে ২০ হাজার ৫০০ টাকা। আর সর্বনিম্ন ২০তম গ্রেডে ৮ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এক নজরে নতুন বেতন

গ্রেড

বর্তমান মূল বেতন

প্রস্তাবিত মূল বেতন

১ম

৭৮,০০০

১,৫৬,০০০

২য়

৬৬,০০০

১,৩২,০০০

৩য়

৫৬,৫০০

১,১৩,০০০

৪র্থ

৫০,০০০

১,০০,০০০

৫ম

৪৩,০০০

৮৬,০০০

৬ষ্ঠ

৩৫,৫০০

৭১,০০০

৭ম

২৯,০০০

৫৮,০০০

৮ম

২৩,০০০

৪৬,০০০

৯ম

২২,০০০

৪৪,০০০

১০ম

১৬,০০০

৩২,০০০

১১তম

১২,৫০০

২৫,০০০

১২তম

১১,৩০০

২৪,৩০০

১৩তম

১১,০০০

২৪,০০০

১৪তম

১১,০০০

২৪,০০০

১৫তম

৯,৭০০

২৩,৫০০

১৬তম

৯,৩০০

২১,৯০০

১৭তম

৯,০০০

২১,৪০০

১৮তম

৮,৮০০

২১,০০০

১৯তম

৮,৫০০

২০,৫০০

২০তম

৮,২৫০

২০,০০০

১ জুলাই থেকে কার্যকর

মন্ত্রিপরিষদ সচিবের তথ্য অনুযায়ী, নতুন বেতন স্কেল চলতি বছরের ১ জুলাই থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর হবে। উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী এটি তিন ধাপে বাস্তবায়ন করা হবে।

বেতন নির্ধারণের পদ্ধতি, বিভিন্ন ভাতা, পেনশন এবং অবসর-পরবর্তী সুবিধাসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা অর্থ বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন ও এসআরওর মাধ্যমে জানানো হবে। নতুন স্কেল বাস্তবায়নে সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হবে।

২০১৫ সালে অষ্টম জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়েছিল। প্রচলিত নিয়ম অনুযায়ী পাঁচ বছর পরপর নতুন পে স্কেল দেওয়ার কথা থাকলেও প্রায় ১২ বছর ধরে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো অপরিবর্তিত ছিল। নতুন এই বেতন কাঠামো কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন উল্লেখযোগ্যভাবে বাড়বে।

নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে

(ঢাকাটাইমস/১ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা