বছরের শেষ চার মাসে ৬ ছুটি, কোন মাসে কতদিন জানুন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০
অ- অ+

শুরু হয়েছে সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল শেষ হতে বাকি আর মাত্র চার মাস। এরই মধ্যে বছরের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য ছুটির হিসাবও স্পষ্ট হয়েছে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ছয় দিন সরকারি ছুটি রয়েছে। তবে এর মধ্যে তিনটি ছুটি পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে। ফলে কর্মদিবসে অতিরিক্ত ছুটি হিসেবে পাওয়া যাবে মাত্র তিন দিন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে ছুটিসহ মোট ২৮ দিন সরকারি ছুটি নির্ধারিত ছিল। পরবর্তী সময়ে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পুনর্বহাল করে ওই দিন সরকারি ছুটি ঘোষণা করায় মোট ছুটির সংখ্যা আরও বেড়েছে।

সেপ্টেম্বরে ছুটি মাত্র এক দিন, তাও শুক্রবার

সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী উপলক্ষে ৪ সেপ্টেম্বর সরকারি ছুটি রয়েছে। তবে দিনটি শুক্রবার, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। ফলে এ ছুটির জন্য অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি পাওয়া যাবে না।

অক্টোবরে টানা দুই দিনের ছুটি

অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে দুই দিন সরকারি ছুটি রয়েছে। ২০ অক্টোবর মঙ্গলবার নবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

দুই দিনই কর্মদিবসে পড়ায় সরকারি চাকরিজীবীরা এ দুই দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

নভেম্বরে ফিরেছে ৭ নভেম্বরের ছুটি

বছরের বাকি ছুটির তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ৭ নভেম্বর। সরকার ঐতিহাসিক ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পুনর্বহাল করে এ দিন সরকারি ছুটি ঘোষণা করেছে।

তবে ২০২৬ সালে ৭ নভেম্বর শনিবার হওয়ায় এ ছুটিও সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। ফলে এ দিনটির জন্য অতিরিক্ত কোনো কর্মদিবসের ছুটি মিলবে না।

ডিসেম্বরে দুই দিনের ছুটি

বছরের শেষ মাস ডিসেম্বরে রয়েছে দুই দিন সরকারি ছুটি। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর শুক্রবার যিশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন উপলক্ষে সরকারি ছুটি থাকবে।

১৬ ডিসেম্বর কর্মদিবসে পড়ায় এদিন অতিরিক্ত ছুটি পাওয়া যাবে। তবে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় এ ছুটির জন্য আলাদা কোনো কর্মদিবস ছুটি মিলবে না।

এক নজরে বাকি ছুটির হিসাব

সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলো হলো—৪ সেপ্টেম্বর, ২০ ও ২১ অক্টোবর, ৭ নভেম্বর এবং ১৬ ও ২৫ ডিসেম্বর।

এর মধ্যে ২০ ও ২১ অক্টোবর এবং ১৬ ডিসেম্বর—এই তিনটি ছুটি কর্মদিবসে পড়েছে। অন্যদিকে ৪ সেপ্টেম্বর, ৭ নভেম্বর ও ২৫ ডিসেম্বর সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে।

অর্থাৎ, ২০২৬ সালের বাকি সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য মোট ছয় দিন সরকারি ছুটি থাকলেও সাপ্তাহিক ছুটির কারণে অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাওয়া যাবে মাত্র তিন দিন।

(ঢাকাটাইমস/১ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাল নাই বিশেষ প্রাণীর, ছাল বদলে দিলে সে বাঘ হয় না!
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে বিশ্ববাজারে বাড়লো জ্বালানি তেলের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা