পিরোজপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‎

‎পিরোজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৫
অ- অ+

‎পিরোজপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টায় বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় র‌্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎

‎জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব চেম্বার অব কমার্সের সভাপতি গাজী অহিদুজ্জামান লাভলু প্রমুখ।

(ঢাকা টাইমস/১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজকের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ, না মানলে বরাদ্দ বাতিল
ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকবে
তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, নৌ পুলিশের হেফাজতে দীপ
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে জানা যাবে