শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল–এ আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি জানান, আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা থাকলে সেগুলোর কার্যক্রম চলতে কোনো বাধা থাকবে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্ধারিত ঘটনায় ছয় শিশুর মৃত্যুর পর হাসপাতালের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার দাবি, বদ্ধ ঘরে অক্সিজেন সংকটসহ চিকিৎসা অবহেলার কারণে ওই মৃত্যুর ঘটনা ঘটে এবং এর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা খাতে সেবার মান উন্নত না হওয়ায় ক্ষোভ রয়েছে। একই সঙ্গে চিকিৎসক ও নার্সদের সহযোগিতায় হামের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী সব চিকিৎসককে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান এবং বলেন, কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি অপরাধ করলে জবাবদিহির বাইরে থাকতে পারবে না।
(ঢাকাটাইমস/১৬ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































