প্রশংসা কুড়াচ্ছে ধারাবাহিক নাটক ‘পাহাড়ি কন্যা’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩১ মে ২০২৬, ১৫:২৭
অ- অ+

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন হিসেবে একুশে টেলিভিশনে প্রচারিত হচ্ছে সাত দিনব্যাপী ধারাবাহিক নাটক ‘পাহাড়ি কন্যা’। ব্যতিক্রমী গল্প, নির্মাণশৈলী ও পাহাড়ি জনপদের জীবনচিত্র তুলে ধরায় নাটকটি ইতোমধ্যে দর্শকমহলে প্রশংসা কুড়াচ্ছে।

ঈদের বিশেষ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনের পর্দায় প্রচারিত হচ্ছে নাটকটি। সম্প্রচারের শুরু থেকেই এটি দর্শকদের মধ্যে আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

দৈনিক জনতার আদালত পত্রিকার পৃষ্ঠপোষকতায় নির্মিত এ নাটকের রচয়িতা ড. শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম। নাটকের গল্পে উঠে এসেছে পাহাড়ি অঞ্চলের মানুষের জীবনযাপন, সংস্কৃতি, সংগ্রাম, ভালোবাসা ও মানবিক সম্পর্কের নানা দিক।

নির্মাতাদের দাবি, প্রচলিত ধারার বাইরে গিয়ে পাহাড়ি জনপদের বাস্তবতা ও সামাজিক চিত্র তুলে ধরার কারণে দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। নাটকটির প্রতিটি পর্বে রয়েছে আবেগ, মানবিকতা এবং সামাজিক বার্তা।

দৈনিক জনতার আদালত সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে প্রচারিত ধারাবাহিক নাটকটি দর্শকদের কাছ থেকে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। গল্পের বৈচিত্র্য ও উপস্থাপনার কারণে নাটকটি ইতোমধ্যে ছোটপর্দার দর্শকদের আলোচনায় জায়গা করে নিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর তিন এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
সমন্বয়ক হাসিবের সঙ্গে অটোরিকশায় থাকা তরুণী ও হামলাকারী কে? যা জানা গেল
ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক বরখাস্ত
খিলগাঁওয়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তুষার গ্রেপ্তার