সাত নায়িকার সঙ্গে নিরবের ঈদ আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়ক নিরব হোসাইন। তাঁর সঞ্চালনায় জিটিভিতে প্রচার শুরু হচ্ছে সেলিব্রিটি শো ‘নায়ক এর নায়িকা’।
হিরন ওয়াটার পিউরিফায়ার-এর আয়োজনে নির্মিত এই অনুষ্ঠানে দেশের জনপ্রিয় সাত নায়িকাকে নিয়ে হবে খোলামেলা আড্ডা। অনুষ্ঠানজুড়ে তারকাদের ব্যক্তিজীবন, ক্যারিয়ার, সম্পর্ক, সংগ্রাম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন নিরব।
সাত পর্বের এই আয়োজনে নিরবের অতিথি হিসেবে থাকছেন পূর্ণিমা, পরীমনি, অপু বিশ্বাস, ববি, তমা মির্জা, কেয়া পায়েল ও দিঘী।
আয়োজক সূত্র জানায়, আগামী ২৮ মে অর্থাৎ ঈদের দিন থেকে ৩ জুন পর্যন্ত টানা সাত দিন প্রতিদিন রাত ৭টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত জিটিভির পর্দায় প্রচারিত হবে ‘নায়ক এর নায়িকা’।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













