ভাইরাল অডিওতে জয় চৌধুরী

‘কেউ মহিলা এমপি হতে চাইলে জানায়েন, দুইটা কোটা আছে আমার কাছে’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ জুন ২০২৬, ১৪:১১
অ- অ+

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও ক্লিপ ঘিরে আলোচনায় এসেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। অডিওতে সংরক্ষিত নারী আসনের সুপারিশ এবং বিদেশ থেকে অর্থ দেশে আনার বিষয়ে কথোপকথন শোনা যায় বলে দাবি করা হচ্ছে। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে অডিওতে থাকা কণ্ঠ নিজের বলে স্বীকার করেছেন জয়। তবে তাঁর দাবি, কথোপকথনের বিষয়বস্তু ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

ভাইরাল হওয়া একটি অডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই মহিলা এমপি হতে চায় কিনা কেউ, জানায়েন। দুইটা কোটা আছে আমার কাছে’। অন্য একটি অডিওতে ইতালি থেকে ২ লাখ ইউরো বাংলাদেশে আনার জন্য কম খরচে হুন্ডির ব্যবস্থা করার বিষয়ে আলোচনা শোনা যায় বলে দাবি করা হচ্ছে।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জয় চৌধুরী। তিনি বলেন, একটি ব্যবসায়িক বৈঠকে তাঁকে জানানো হয়েছিল, চাইলে সংরক্ষিত নারী আসনের জন্য সুপারিশ করা যেতে পারে। সেই তথ্যই তিনি পরিচিত একজনকে জানিয়েছিলেন। তাঁর ভাষ্য, এ বিষয়ে তিনি কোনো আর্থিক লেনদেনে জড়িত ছিলেন না এবং প্রয়োজন হলে তাঁর ব্যাংক হিসাবও যাচাই করা যেতে পারে।

অডিও দুটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। এ নিয়ে অভিনেতা সাইফ খান নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে জয়ের অবস্থান পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে জয়ের বিরুদ্ধে।

অন্যদিকে, হুন্ডির মাধ্যমে বিদেশ থেকে অর্থ দেশে আনা বাংলাদেশের প্রচলিত আইনে অবৈধ। তবে ভাইরাল অডিওতে শোনা কথোপকথনের বিষয়ে এখন পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

জয় চৌধুরী চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির রাজনীতিতেও সক্রিয়। আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক প্রার্থী।

অডিও রেকর্ডটি সামনে আসার পর জয়ের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুজিব কোট পরিহিত ছবি এবং আওয়ামী লীগের নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার ছবি ঘুরপাক খাচ্ছে।

‘প্রেম প্রীতির বন্ধন’, ‘অমানুষ হলো মানুষ’, ‘আজব প্রেম’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন জয়। শেষবার চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে পর্দায় দেখা গেছে তাকে। ক্যারিয়ারে সিনেমা দিয়ে আলোচনায় না এলেও শিল্পী সমিতির নির্বাচন এবং পরবর্তী সময়ে সাংবাদিকের গায়ে হাত তোলার কারণে আলোচনায় আসেন জয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা
বাংলাদেশে আর্জেন্টিনা-সমর্থকদের জন্য ভালোবাসার বার্তা গোলরক্ষক এমি মার্টিনেজের
মহরমের মিছিলে বিষাক্ত ক্যাপসুল, ১৫ হাজার মানুষ হত্যার পরিকল্পনা ভেস্তে দিল পুলিশ
ইতালির রোমে তিন বাংলাদেশি হত্যা, প্রধান সন্দেহভাজনের ছবি প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা