হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময়ে নতুন করে ৯৪১ জন সন্দেহজনক হাম রোগী এবং ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে।
গত ১৫ মার্চ থেকে ১২ আগস্ট পর্যন্ত হাম উপসর্গে ৭৮৬ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ৯৯ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গে মোট ৮৮৫ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। আর ১৭ হাজার ৪৬৯ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ পাওয়া গেছে।
এ পর্যন্ত মোট ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬ জন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































