নতুন ফিচার আনল হোয়াটসঅ্যাপ, মিলবে ভয়েস-ভিডিও কল সুবিধা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬, ১৫:০৪
অ- অ+

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি হোয়াটসঅ্যাপ। মেসেজিং পদ্ধতির জন্য এই প্লাটফর্মটি এত জনপ্রিয়। অনেকেই ব্যক্তিগত বা প্রয়োজনীয় কাজে নিয়মিত এটি ব্যবহার করেন। এটি প্রতিনিয়ত নিজেকে আপডেট করে গ্রাহকের কাছে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলছে। সেই ধারাবাহিকতায় এবার কম্পিউটার ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ ওয়েবে যুক্ত হলো ভয়েস ও ভিডিও কলের সুবিধা। যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম।

মঙ্গলবার নতুন এ সুবিধা চালু করেছে মেটা। এর ফলে যারা নিয়মিত হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের আর আলাদা ডেস্কটপ অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হবে না।

নতুন আপডেটে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ফিচার যুক্ত হয়েছে।

কল ট্রান্সফার সুবিধা

চলমান অডিও বা ভিডিও কল কেটে না দিয়েই মোবাইল, ট্যাবলেট, হোয়াটসঅ্যাপ ওয়েব কিংবা ডেস্কটপ অ্যাপের মধ্যে স্থানান্তর করা যাবে। এ সময় অপর প্রান্তের ব্যবহারকারী কোনো ধরনের বিঘ্ন বা বিরতি টের পাবেন না।

ওয়েটিং রুম

কল লিংকের মাধ্যমে যুক্ত হওয়া গ্রুপ কলে এখন থেকে হোস্টের নিয়ন্ত্রণ আরও বাড়বে। ‘Require approval to join’ অপশন চালু থাকলে নতুন কেউ সরাসরি কলে যোগ দিতে পারবেন না। প্রথমে তাকে ওয়েটিং রুমে অপেক্ষা করতে হবে। এরপর হোস্ট অনুমোদন দিলে তবেই তিনি কলে যুক্ত হতে পারবেন।

কুইক এইচডি ভিডিও

কল সংযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই স্বয়ংক্রিয়ভাবে হাই-ডেফিনিশন (HD) ভিডিও চালু হবে। এর জন্য ব্যবহারকারীকে আলাদা কোনো সেটিংস পরিবর্তন করতে হবে না।

নয়েজ সাপ্রেশন

বাইরের যানবাহনের শব্দ, ফ্যানের আওয়াজ কিংবা অন্যান্য অপ্রয়োজনীয় শব্দ ফিল্টার করে ব্যবহারকারীর কণ্ঠ আরও পরিষ্কারভাবে পৌঁছে দেবে এই ফিচার। প্রয়োজনে কল চলাকালীন এটি চালু বা বন্ধ করা যাবে।

পর্যায়ক্রমে সবার জন্য

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ফিচারগুলো ধাপে ধাপে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হচ্ছে। যাদের কাছে এখনো আপডেটটি পৌঁছেনি, তাদের সর্বশেষ সংস্করণে অ্যাপটি আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন এসব সুবিধার মাধ্যমে ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ আরও সহজ, নিরবচ্ছিন্ন এবং উন্নত হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

(ঢাকাটাইমস/২৯ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম
কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা