মালয়েশিয়ায় নারী বেসবল চ্যাম্পিয়নশিপে যাচ্ছে আনসার-ভিডিপি দল

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৬, ২৩:৩২
অ- অ+

মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ‘মালয়েশিয়া নারী বেসবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’-এ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) নারী বেসবল দল। আগামী ১২ আগস্ট থেকে শুরু হবে এই প্রতিযোগিতা।

এ উপলক্ষে রবিবার বাহিনীর সদর দপ্তরে নারী বেসবল দলের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করেন আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি খেলোয়াড়দের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করার আহ্বান জানান এবং তাঁদের সাফল্য কামনা করেন।

সেলাঙ্গরের ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার বিএফএম ন্যাশনাল বেসবল মাঠে এবারের চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় স্বাগতিক মালয়েশিয়ার পাশাপাশি বাংলাদেশ, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার নারী বেসবল দল অংশ নেবে।

আনসার-ভিডিপির নারী বেসবল দল আগামীকাল ১০ আগস্ট মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবে। দলটি ১৭ আগস্ট পর্যন্ত দেশটিতে অবস্থান করবে।

আনসার-ভিডিপি জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনেও দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে বাহিনীটি। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় বাহিনীর ক্রীড়াদল ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছে। এবার মালয়েশিয়া নারী বেসবল চ্যাম্পিয়নশিপেও ভালো ফলের প্রত্যাশা করছে দলটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুর-চকবাজার থানার ওসি বদলি
নবম পে স্কেল নিয়ে আবারও কমিটি, থাকছেন যে ৫ মন্ত্রী
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি গঠন
চট্টগ্রাম বিমানবন্দরে হারানো হ্যান্ডব্যাগ ও ল্যাপটপ উদ্ধার, যাত্রীর কাছে হস্তান্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা