মা হলেন অভিনেত্রী কারিশমা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, ১৭:৪২
অ- অ+

বলিউড অভিনেত্রী কারিশমা তান্না ও তার স্বামী, ব্যবসায়ী বরুণ বঙ্গেরার সংসারে এসেছে নতুন অতিথি। বুধবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ৪২ বছর বয়সে প্রথমবারের মতো মা হলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যৌথ পোস্টে সন্তানের জন্মের সুখবর জানান কারিশমা ও বরুণ। পোস্টে কারিশমা লেখেন, “গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমাদের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে। ২৯ জুলাই ২০২৬। ছোট্টো সোনা, তোমাকে আমাদের পৃথিবীতে স্বাগতম।”

পোস্টের সঙ্গে নবজাতকের আগমন উপলক্ষে একটি বিশেষ কার্ডও প্রকাশ করেন এই দম্পতি।

সন্তানের জন্মের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যায় ভাসছেন কারিশমা ও বরুণ। অভিনেত্রী স্মৃতি ইরানি, মালাইকা অরোরা, দিয়া মির্জা, বিক্রান্ত ম্যাসি, সোনু সুদ, রাহুল বৈদ্য, ভারতী সিংসহ টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকা নবজাতকের জন্য শুভকামনা ও আশীর্বাদ জানিয়েছেন।

কারিশমা তান্না ও বরুণ বঙ্গেরা ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে পারিবারিক আয়োজনে বিয়ে করেন। বিয়ের চার বছর পর তাদের সংসারে প্রথম সন্তানের আগমন হলো। চলতি বছরের শুরুতে কারিশমা তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন। এরপর গর্ভাবস্থার বিভিন্ন মুহূর্ত নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম, আবু সাঈদ হত্যার প্রথম প্রতিবাদ আমিই করি: কলিমুল্লাহ
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য শুরু হলো ‘গেট দ্য চ্যালেঞ্জ’
পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা