পাকিস্তানকে ৯০ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২৬, ১৬:৫৫
অ- অ+

পাকিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত প্রথম টেস্টে স্বাগতিকরা ৯০ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে।

টস জিতে প্রথমে ব্যাট করে শাই হোপের ৯২ ও কেভম হজের ৮৪ রানে ভর করে প্রথম ইনিংসে ৩১১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে শান মাসুদের সেঞ্চুরির পরও পাকিস্তান ২৮২ রানে অলআউট হয়। একসময় ৩ উইকেটে ২৪৪ রান করা সফরকারীরা শেষ সাত উইকেট হারায় মাত্র ৩৮ রানে।

প্রথম ইনিংসে ২৯ রানের লিড নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২১১ রান।

তবে লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম এক প্রান্ত ধরে রাখলেও অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারিয়ে দলটি মাত্র ১২০ রানে অলআউট হয়। এতে ৯০ রানের জয় নিয়ে সিরিজে এগিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

এই জয়ে কয়েকটি উল্লেখযোগ্য পরিসংখ্যানও যোগ হয়েছে। ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হারটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় সর্বনিম্ন লক্ষ্য তাড়া করে পরাজয়। পাশাপাশি দেশের বাইরে টেস্টে পাকিস্তানের এটি টানা অষ্টম হার, যা তাদের ইতিহাসে দীর্ঘতম এমন নেতিবাচক ধারা।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের পেসার জেডেন সিলস টেস্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট শিকার করেন। এছাড়া ক্যারিবীয় অঞ্চলে এই প্রথম কোনো টেস্টে ম্যাচের সব ৪০টি উইকেটই নিয়েছেন পেসাররা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৪৪ ধারার মধ্যে শ্রীমঙ্গলে এনসিপি নেতাদের গাড়িবহর আটকাল পুলিশ
ডিআইজি ফারুক আহমদের বরখাস্তের আদেশ বাতিল
পরীবাগে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাগবিতণ্ডা, যা বললেন ডাকসু নেতা জুবায়ের
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৭৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা