গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবকে চাকরি থেকে অবসর প্রদান

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৬, ১১:৪৭
অ- অ+

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হয়েছে। বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে অবসরে পাঠানো হয়েছে।

বুধবার (২৯ জুলাই) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় ৩০ জুলাই থেকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

এতে আরও বলা হয়, অবসরকালীন সুবিধা হিসেবে তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্রান্ট হিসেবে দেওয়া হবে। পাশাপাশি ২০২৬ সালের ৩১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুলাই পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হয়েছে।

বিধি অনুযায়ী, অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সব ধরনের সুবিধা পাবেন মো. নজরুল ইসলাম।

মো. নজরুল ইসলাম ২০২৫ সালের ২৭ মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

(ঢাকাটাইমস/৩০ জুলাই/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন প্রতিবন্ধীকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
কুষ্টিয়ায় পুনাকের মানবিক উদ্যোগ, পেলেন সেলাই মেশিন অসহায় নারীরা
শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার, মামলা ৩০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা