কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড পেলেন চিত্রনায়িকা প্রিয়মনি

অভিনয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন চিত্রনায়িকা প্রিয়মনি।
সম্প্রতি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ, যিনি কালারস মাল্টিমিডিয়ার উপদেষ্টাও।
পুরস্কার গ্রহণের পর প্রিয়মনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিনয়জীবনের এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে বলেও জানান তিনি।
‘কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড-২০২৬’ এ অভিনয়ের পাশাপাশি বীমা, চিকিৎসাসেবা, সংগীত, মডেলিং, শিল্প ও বাণিজ্য, আবাসন, তরুণ উদ্যোক্তা এবং রেমিট্যান্সসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজনদের সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কালারস মাল্টিমিডিয়ার পরিচালক ও চলচ্চিত্র অভিনেতা নাজমুল খান। উপস্থাপনায় ছিলেন ফয়জুল্লাহ সাঈদ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































