বসুন্ধরা সিটিতে অপোর নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ জুলাই ২০২৬, ১৫:১১
অ- অ+

বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অপো রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন ফ্ল্যাগশিপ স্টোর ‘গামা কোম্পানি স্টোর ৩.০ প্রো’ উদ্বোধন করেছে। বসুন্ধরা সিটির বেজমেন্ট-১–এর ৪১ ও ৪২ নম্বর দোকানে চালু হওয়া এই স্টোরের মাধ্যমে বাংলাদেশে প্রিমিয়াম স্মার্টফোন রিটেইল অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

শুক্রবার আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া উপস্থিত ছিলেন। চলমান ফিফা ওয়ার্ল্ড কাপ ক্যাম্পেইনের অংশ হিসেবে অনুষ্ঠানে ফুটবলভিত্তিক বিভিন্ন ফ্যান এনগেজমেন্ট কার্যক্রমের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানটি জানায়, নতুন প্রজন্মের এই ফ্ল্যাগশিপ স্টোরে ক্রেতারা অপোর সর্বশেষ স্মার্টফোন, আইওটি ডিভাইস, ওয়্যারেবল, অডিও পণ্য ও বিভিন্ন অ্যাক্সেসরিজ সরাসরি দেখে কেনার সুযোগ পাবেন।

উদ্বোধন উপলক্ষে ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে প্রথম ১০০ জন ক্রেতাকে জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা সীমিত সংস্করণের টি-শার্ট উপহার দেওয়া হয়। এছাড়া অপো স্মার্টফোন কিনে মেগা লটারিতে অংশ নিয়ে অপো ওয়াচ, অপো প্যাড এসই, অপো এনকো বাডস ৩ প্রো এবং জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবলসহ বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ পান ক্রেতারা।

দিনটির অন্যতম আকর্ষণ ছিল জামাল ভূঁইয়ার সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ আয়োজন। অপোর ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ এবং ‘শুট অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের বিজয়ীরা এ সময় জাতীয় দলের অধিনায়কের সঙ্গে সাক্ষাৎ, অটোগ্রাফ নেওয়া এবং ছবি তোলার সুযোগ পান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপো হেডকোয়ার্টারের রিটেইল অপারেশন ম্যানেজার কাইল ও সায়েন্স, অপো বাংলাদেশের ঢাকা ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার ও হেড অব জিটিএম লিউ বো (জেড), অপো বাংলাদেশের ব্র্যান্ড স্টোর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান ওয়াং হাইনিং (ভিক), ব্র্যান্ড স্টোর অপারেশনস বিভাগের প্রধান লিয়া, অপো হেডকোয়ার্টারের মার্কেটিং ডিরেক্টর ক্যাথি এবং অপো বাংলাদেশের হেড অব মার্কেটিং মো. নাজিমুদ্দৌলা নিলয়।

অনুষ্ঠানে অপোর কর্মকর্তারা বাংলাদেশে বিশ্বমানের রিটেইল অভিজ্ঞতা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল
ডেমরায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
চট্টগ্রামে নেতাকর্মীদের ভারে ত্রাণ বিতরণের মঞ্চ ধস, পড়ে গেলেন অর্থমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা