শ্রীনগর ও সিরাজদিখান থানার কার্যক্রমে গতি আনতে ৬টি গাড়ি উপহার সংসদ সদস্যের

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ অক্টোবর ২০২৬, ১৬:২০| আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৭:৪৩
অ- অ+

মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান থানার পুলিশি কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ৬টি নতুন পিকআপ ট্রাক উপহার দিয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

শনিবার শ্রীনগর থানা চত্বরে মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই গাড়িগুলো হস্তান্তর করা হয়। এর মাধ্যমে শ্রীনগর থানাকে ৩টি এবং সিরাজদিখান থানাকে ৩টি করে মোট ৬টি পিকআপ ট্রাক প্রদান করা হলো।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের প্রশাসন শাখার অতিরিক্ত আইজি (গ্রেড-১) এ কে এম আওলাদ হোসেন এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের পরিবহন সক্ষমতা বৃদ্ধির এই উদ্যোগকে সাধুবাদ জানান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টহল কার্যক্রম জোরদার, দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং অপরাধ দমনে এই নতুন যানবাহনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন, শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিস্তীর্ণ এলাকায় সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা, জরুরি সেবাদান এবং সামগ্রিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন এই গাড়িগুলো পুলিশের সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিশেষ সহায়ক হবে।

(ঢাকা টাইমস/৪অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে প্লাস্টিকের গোডাউনে আগুন
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৯
খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের