বেলকুচিতে দিগন্ত ক্রিয়েটিভ একাডেমির যাত্রা শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ১৩:০২
অ- অ+

প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রের জন্য দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জের বেলকুচিতে যাত্রা শুরু করেছে দিগন্ত ক্রিয়েটিভ একাডেমি। রাজধানীকেন্দ্রিক প্রশিক্ষণের বাইরে মফস্বলের তরুণ-তরুণীদের আধুনিক প্রযুক্তি ও সৃজনশীল দক্ষতা অর্জনের সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চাকরি ও ফ্রিল্যান্সিংসহ বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন দক্ষতার চাহিদা বাড়ছে। তবে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনার অভাবে অনেক তরুণ এই সুযোগ থেকে পিছিয়ে পড়ছেন। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে বেলকুচিতে হাতে-কলমে প্রশিক্ষণভিত্তিক শিক্ষা কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

দিগন্ত ক্রিয়েটিভ একাডেমিতে AI Content Creation, Graphic Design, Motion Design, Digital Marketing, Video Editing, Branding ও Social Media Planning বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্যোক্তারা জানান, প্রতিটি কোর্স বাস্তব কাজের অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে, যাতে প্রশিক্ষণার্থীরা শেখার পাশাপাশি নিজেদের পেশাগতভাবে প্রস্তুত করতে পারেন।

একাডেমির কো-ফাউন্ডার সোহানুর রহমান বলেন, “মফস্বলের অনেক মেধাবী তরুণ শুধু সঠিক দিকনির্দেশনার অভাবে পিছিয়ে পড়েন। আমরা চাই, তারা যেন নিজ এলাকার মধ্যেই আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পান। আমাদের লক্ষ্য শুধু কোর্স করানো নয়, একজন শিক্ষার্থীকে আত্মবিশ্বাসী ও কর্মদক্ষ হিসেবে গড়ে তোলা।”

অপর কো-ফাউন্ডার তারিফ রুমন বলেন, “প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। আমরা এমন একটি শেখার পরিবেশ তৈরি করতে চাই, যেখানে একজন শিক্ষার্থী নিজের আগ্রহ ও সম্ভাবনা অনুযায়ী দক্ষতা অর্জন করে চাকরি, ফ্রিল্যান্সিং কিংবা উদ্যোক্তা—যেকোনো পথেই এগিয়ে যেতে পারেন।”

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত ক্লাসের পাশাপাশি প্রশিক্ষণার্থীদের জন্য থাকবে বাস্তবভিত্তিক প্রজেক্ট, মেন্টরশিপ, ক্যারিয়ার কাউন্সেলিং এবং পোর্টফোলিও তৈরির সুযোগ। এর মাধ্যমে তাদের কর্মক্ষেত্রের বাস্তব চাহিদার সঙ্গে পরিচিত করে তোলার পরিকল্পনা রয়েছে।

দিগন্ত ক্রিয়েটিভ একাডেমির ঠিকানা—জাহিদ মার্কেটের তৃতীয় তলা (ব্র্যাক ব্যাংকের সামনে), মুকুন্দগাঁতী বাজার, বেলকুচি, সিরাজগঞ্জ।

উদ্যোক্তাদের আশা, এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি বেলকুচিতে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের নতুন সম্ভাবনা তৈরি হবে। ভবিষ্যতে একাডেমিটি এ অঞ্চলের দক্ষ মানবসম্পদ তৈরির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।

(ঢাকাটাইমস/০৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি আইস উদ্ধার
৫ আগস্ট উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি
লক্ষ্মীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা