৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়া, সম্পাদক নাজিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১৯:০২
অ- অ+

৩১তম বিসিএস পুলিশ ব্যাচ অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জিয়াউল হক। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নাজিম উদ্দিন আল আজাদ।

৩১তম বিসিএসের পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের সরাসরি ভোটে নতুন কমিটি নির্বাচিত হয়েছে। আজ বুধবার (১২ আগস্ট) বিকাল পাঁচটায় ৩১তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে ব্যাচের পুলিশ কর্মকর্তারা সরাসরি ভোট দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নতুন নেতৃত্ব নির্বাচন করেন।

জিয়াউল হক বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এবং নাজিম উদ্দিন আল আজাদ ডিএমপির লালবাগ বিভাগের কোতয়ালী জোনের এডিসির দায়িত্বে রয়েছেন।

ব্যাচের সদস্যরা আশা করছেন, নতুন কমিটি ব্যাচের কল্যাণ, পেশাগত স্বার্থ ও পদোন্নতির বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে।

নতুন সভাপতি মোহাম্মদ জিয়াউল হক ও সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন আল আজাদের নেতৃত্বে সংগঠনটি ব্যাচের কর্মকর্তাদের পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে কাজ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহাখালী বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের বিনা মূল্যে স্বাস্থ্যসেবা
মির্জাপুর বাস-পিকআপ-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্রী ফুটবলে চ্যাম্পিয়ন জাতীয় বিশ্ববিদ্যালয়
সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী