ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ০৮:৪৯
অ- অ+

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও বজ্রসহ ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে বজ্রপাতের সময় খোলা জায়গা ও জলাশয় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ পূর্ণগ্রাস বিরল সূর্যগ্রহণ, অন্ধকারে ঢেকে যাবে দিনের আকাশ
কোর্টের ভিড়ে এক মুহূর্তের জন্য বাবার হাতটা ছাড়িনি: সামারুখ মীর্জা
জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের বিমান ভাড়ায় ৫০ শতাংশ ছাড়
আজ পবিত্র আখেরি চাহার শোম্বা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা