জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ ঢাকায় দুই বড় উন্মুক্ত কনসার্ট

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৬, ১২:১৫
অ- অ+

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ (৫ আগস্ট) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে দুটি বড় উন্মুক্ত কনসার্ট। সংগীতের মাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি, গণতন্ত্র, ঐক্য ও প্রতিবাদের চেতনাকে তুলে ধরতে এসব আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানিয়েছেন, দুটি কনসার্টই সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠান ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।

মানিক মিয়া অ্যাভিনিউতে ‘বর্ষা বিপ্লবের গান’

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট। মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন দেশের জনপ্রিয় ব্যান্ড ও সংগীতশিল্পীরা।

কনসার্টে পারফর্ম করবে আর্টসেল, শিরোনামহীন, আর্ক, অ্যাভয়েড রাফা, কুঁড়েঘর এবং নাহিদ অ্যান্ড মিউজিশিয়ান। একক সংগীত পরিবেশন করবেন আসিফ আকবর, র‍্যাপার সেজান, পারশা মাহজাবীন ও কাজী আহনাফ তাহমীদ।

সোহরাওয়ার্দী উদ্যানে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’

অন্যদিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)-এর সহযোগিতায় এ আয়োজন করা হচ্ছে।

বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে কনসার্টটি। দর্শকদের জন্য প্রবেশদ্বার খুলে দেওয়া হবে দুপুর ১টায়।

এতে সংগীত পরিবেশন করবে মাইলস, ওয়ারফেজ, ডিফরেন্ট টাচ, লালন, হাইওয়ে, এসেইস ও রে রে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আন্দোলনের চেতনা ও আত্মত্যাগের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং সংগীতের মাধ্যমে মুক্তি, ঐক্য ও গণতন্ত্রের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এসব কনসার্টের আয়োজন করা হয়েছে।

কনসার্ট দুটি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/০৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিজ মালিকানাধীন ক্লাবের কাছে হার দেখলেন রোনালদো
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী প্রদানকারী সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার
গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা