প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের পুরস্কার দিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২৬, ২১:২৮
অ- অ+

গাজীপুরের ​টঙ্গীতে আরচ্যারী ট্রেনিং একাডেমিতে উৎসবমুখর পরিবেশে পর্দা নামল আন্তর্জাতিক আয়োজন ‘ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অ্যান্ড জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম ২০২৬’-এর। স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ২৬টি দেশের আরচ্যারদের অংশগ্রহণে আয়োজিত এই মেগা ইভেন্টে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক পদক অর্জন করেছেন বাংলাদেশের প্রতিযোগীরা।

​রবিবার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী আরচ্যারদের হাতে ট্রফি ও পদক তুলে দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

গত ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ের অভিজ্ঞ প্রশিক্ষকদের পরিচালনায় সফলভাবে পরিচালিত হয় ‘জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’ ও 'স্পোর্টস ইনজুরি' সেমিনার। এরপর আজ ২ আগস্ট প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বহুল প্রতীক্ষিত ‘প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ’।

​পুরস্কার বিতরণী পর্বে অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ১ম সহ-সভাপতি সাদ আল মাসাদা, নির্বাহী সদস্য হেনারথ পাথিরাণ্নেহেলাগে সুনেথরা সেনেভীরাত্নে, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা প্যাডিলা কেইনলেট, আরচারি ফেডারেশনের সহ-সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ, সহ-সভাপতি মনজুর আলম, সহ-সভাপতি মাহিন মুকতাদির রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান, যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ম সম্পাদক মো. রুবেল হোসেন ও কোষাধ্যক্ষ মো. সাইদুজ্জামান তুহিনসহ দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিবৃন্দ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যৌনকর্মীর দালাল হয়ে পর্দায় আসছেন সেই অ্যাডলফ খান!
মিটফোর্ড হাসপাতালে রোগীকে বেসরকারি ক্লিনিকে নেওয়ার চেষ্টা, দালাল আটক
মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে আরও দুই ইয়াবা কারখানার সন্ধান, কেমিস্টসহ গ্রেপ্তার ২
মৎস্য সম্পদ সংরক্ষণে জেলেদের নিয়ে কোস্ট গার্ডের আলোচনা সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা