আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৬, ০৮:৫৬
অ- অ+

রাজধানীর শাহবাগে স্থাপিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত সাংস্কৃতিক কনসার্টকে কেন্দ্র করে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, এসব কর্মসূচিকে ঘিরে রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের চাপ ও সাময়িক যানজট সৃষ্টি হতে পারে। তাই নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার এবং প্রয়োজন ছাড়া সংশ্লিষ্ট এলাকায় যানবাহন নিয়ে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ ৫ আগস্ট ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ, খেজুর বাগান এলাকা এবং মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত থাকবে এবং বিভিন্ন পয়েন্টে ইউটার্ন ও ডাইভারশন কার্যকর হবে।

ফার্মগেট থেকে শাহবাগ অভিমুখী যানবহন: হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং হতে বামে মোড় নিয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে হবে।

গোলাপশাহ মাজার ক্রসিং থেকে: হাইকোর্ট ক্রসিং ও মৎস্য ভবন ক্রসিং হয়ে শাহবাগ অভিমুখী যাত্রীবাহী যানবাহন কাকরাইল মসজিদ ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে।

সায়েদাবাদ ক্রসিং থেকে শাহবাগ অভিমুখী যানবহন: মিরপুর রোড হয়ে নিউ মার্কেট ক্রসিং, আজিমপুর ক্রসিং, চানখারপুল ক্রসিং, বকশীবাজার ক্রসিং হয়ে গন্তব্যে পৌঁছাবে। অথবা সায়েদাবাদ থেকে শাহবাগ অভিমুখী যানবাহন বাটা ক্রসিং ও কাটাবন ক্রসিং হয়ে ডানে/বামে মোড় নিয়ে হাতিপুল, পলাশী ও নীলক্ষেত ক্রসিং হয়ে গন্তব্যে যাতায়াত করবে।

মিরপুর রোড টু ফার্মগেট (মানিক মিয়া এভিনিউ হয়ে): মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আগত ফার্মগেট/সোনারগাঁও অভিমুখী যানবাহন গণভবন ক্রসিংয়ে বামে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে গমন করবে।

ফার্মগেট টু মানিক মিয়া এভিনিউ (ইন্দিরা রোড হয়ে): ফার্মগেট হতে খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-গণভবন ক্রসিংয়ের দিকে গমন করবে।

ধানমন্ডি থেকে ফার্মগেট: ধানমন্ডি ২৭ হতে আগত যানবাহন আসাদগেট-গণভবন ক্রসিংয়ে ডানে ইউটার্ন করে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে চলাচল করবে।

আসাদগেট থেকে ফার্মগেট ক্রসিং: আসাদগেট থেকে বামে মোড় নিয়ে গণভবন ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেট ক্রসিংয়ের দিকে যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি: এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে আগত যানবাহন খেজুর বাগান ক্রসিংয়ে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-বামে মোড় নিয়ে লেক রোড-বামে মোড় নিয়ে আসাদগেট হয়ে সোজা ধানমন্ডির দিকে যাবে।

মিরপুর রোড থেকে ধানমন্ডি ২৭: মানিক মিয়া এভিনিউ হতে ব্যারিকেড সরিয়ে ফেলা হবে বিধায় মিরপুর রোড হতে দক্ষিণ অভিমুখী যানবাহন শ্যামলী-শিশুমেলা-গণভবন-আসাদগেট হয়ে সোজা ধানমন্ডি ২৭ এর দিকে যাতায়াত করবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষেত্রে: অনুষ্ঠান চলাকালীন যানজট বা দুর্ভোগ এড়াতে ফার্মগেট এক্সিট র‍্যাম্প ব্যবহারের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‍্যাম্প ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’ দিবস
জুলাই গণঅভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা