তেজগাঁও সরকারি কোয়ার্টারে বসে ঢাকায় মিছিল করাত যুবলীগ নেতা, অতঃপর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ১৯:৪৩| আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ১৯:৫৬
অ- অ+

ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন মিছিলের আয়োজনের অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবলীগের সহসভাপতি শিমুল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত রাতে রাজধানীর তেজগাঁও এলাকার একটি সরকারি কোয়ার্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে সাবলেট নিয়ে বসবাস করছিলেন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, শিমুল বিশ্বাস গোপালগঞ্জ থেকে নিষিদ্ধ সংগঠনের কর্মীদের ঢাকায় এনে মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় বিভিন্ন মিছিলের আয়োজন করতেন। এ ছাড়া এলাকায় মহড়া দেওয়ার জন্য তিনি এক ধনাঢ্য ব্যবসায়ীর কাছ থেকে ১২টি মোটরসাইকেল কিনেছিলেন বলেও পুলিশের কাছে তথ্য রয়েছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘তাকে গত রাতে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা