বাগেরহাটে বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ১৯:১৬
অ- অ+

বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে পুলিশের ধারণা।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নের পশ্চিম চাঁন্দেরকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন আহাদ হাওলাদার (২২), মনিরা বেগম (৫৫) ও রাশিদা বেগম (৯০)। আহাদ হাওলাদার আবদার হাওলাদারের ছেলে। মনিরা বেগম ও রাশিদা বেগম সম্পর্কে মা–মেয়ে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কয়েক দিন ধরে ওই বসতঘর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। এতে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তিনজনের গলিত লাশ উদ্ধার করে।

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ বলেন, লাশগুলোর অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁদের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হলেও কীভাবে এবং কেন এ ঘটনা ঘটেছে, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্গন্ধ ও লাশের অবস্থার কারণে উদ্ধারকাজে কিছুটা সময় লাগে। ময়নাতদন্তের জন্য লাশগুলো বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।

কচুয়া থানার ওসি (তদন্ত) মাহামুদ হাসান বলেন, কয়েক দিন ধরে ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
প্রযুক্তিভিত্তিক অপরাধের বিস্তার রুখতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
১২ জেলার জন্য দুঃসংবাদ
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণ মন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা