ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪১৯ জন গ্রেপ্তার, মামলা ৭১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬, ১১:১৬
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭১ টি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ২৮ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৪৩ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৪৬ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৩৯ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৬ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৯৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৮ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৯ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যতিক সরঞ্জামাদি, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, ১টি পাওয়ার সাপ্লাই মেশিন, ১টি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, ১টি প্রাইভেটকার, নগদ ২ লক্ষ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৫০.৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/০৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
কাঁচা মরিচ আমদানি শুরু আজ থেকে, দাম কমার আশা
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস
রাজউকের ফ্ল্যাট বরাদ্দের লটারি ৪ আগস্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা