কাঁচা মরিচ আমদানি শুরু আজ থেকে, দাম কমার আশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬, ১১:০৬
অ- অ+

ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে হঠাৎ করেই কাঁচামরিচের উল্লম্ফন অস্বাভাবিক। বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার (৩ আগস্ট) থেকেই কাঁচা মরিচ আমদানি করা যাবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে রোববার রাজধানীর একটি কাঁচাবাজার পরিদর্শন শেষে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, কাঁচা মরিচের বাজার স্থিতিশীল রাখতে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে কাঁচা মরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে এবং আমদানির ওপর বিদ্যমান কর কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, আমদানি করা কাঁচা মরিচ বাজারে আসতে শুরু করলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।

এদিকে রাজধানীর বাজারগুলোতে বর্তমানে কাঁচা মরিচের দাম অনেক বেশি। চলতি সপ্তাহে এক কেজি কাঁচা মরিচ কিনতে ক্রেতাদের ৩২০ থেকে ৩৮০ টাকা পর্যন্ত খরচ করতে হচ্ছে। এর আগে গত সপ্তাহে দাম বেড়ে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল।

সরকারের এ উদ্যোগের ফলে বাজারে সরবরাহ বাড়বে এবং কাঁচা মরিচের দাম কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সরবরাহ কম থাকা ও বৃষ্টির কারণে মরিচের ক্ষেত নষ্ট হওয়ায় দাম বেড়েছে। পাইকারি বাজার থেকেই চড়া দামে কিনতে ব্যবসায়ীদের। এদিকে দামের এমন লাগামহীন ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। অনেকেই এখন রান্নায় কাঁচা মরিচের বদলে শুকনা মরিচ বা অন্যান্য মসলা ব্যবহার করছেন।

(ঢাকাটাইমস/০৩ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪১৯ জন গ্রেপ্তার, মামলা ৭১
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস
রাজউকের ফ্ল্যাট বরাদ্দের লটারি ৪ আগস্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা