দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস, মুক্তি মিলছে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস:
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৬, ০০:১৩| আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০০:২০
অ- অ+
ফাইল ফটো

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পৃথক দুই ফৌজদারি মামলায় জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কারামুক্তি পাচ্ছেন না।

রবিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিনসংক্রান্ত রুলের শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, হত্যাচেষ্টা এবং ভাঙচুর, হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা পৃথক দুই মামলায় গত বছরের ১ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারি করেছিলেন। ওই রুলের ওপর শুনানি শেষে গত ২৬ জুলাই রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়। পরে রোববার আদালত রুল অ্যাবসলিউট ঘোষণা করে তাকে জামিন দেন।

চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

রায়ের পর অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিন স্থগিত রয়েছে।

তিনি বলেন, বাকি চার মামলার মধ্যে দুই মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন। অন্য দুই মামলায় জামিনসংক্রান্ত রুলের শুনানির জন্য আগামী ১৬ আগস্ট দিন ধার্য রয়েছে। ফলে অন্যান্য মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি মুক্তি পাচ্ছেন না।

২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এ ঘটনায় হত্যা, হত্যাচেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা ও বিস্ফোরক-সংক্রান্ত অভিযোগে একাধিক মামলা হয়।

এর আগে ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। পরে ২৫ নভেম্বর ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামবে দুদক
উত্তরখানে যুবককে গুলি করে হত্যা, কারণ অজানা
কলাবাগানে স্ত্রী-শাশুড়িকে হত্যার অভিযোগে জামাতা গ্রেপ্তার
যাত্রাবাড়ীর গণহত্যার মামলাও ট্রাইব্যুনালে নিতে চান চিফ প্রসিকিউটর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা