মালয়েশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ১৮:০৮
অ- অ+

মালয়েশিয়ার নেগ্রি সেম্বিলান রাজ্যের লিঙ্গিতে সহকর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষে তিন বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন।

সোমবার বিকালে তামান লিঙ্গির একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, একই প্রতিষ্ঠানে কর্মরত ও একই বাসায় বসবাসকারী সহকর্মীদের মধ্যে এই সহিংসতা ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪০ বছর বয়সি এক বাংলাদেশিকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুয়া মাঙ্গিস এস্টেট থেকে দুটি মরদেহ উদ্ধার করে।

নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং আহত অপর এক বাংলাদেশি রেম্বাউ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মালয়েশিয়া পুলিশ দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

সূত্র- নিউ স্ট্রেইটস টাইমস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ
রাজশাহীর বিভিন্ন দেয়ালে জুলাই অভ্যুত্থান বিরোধী পোস্টার
সবুজবাগে বিএনপি কর্মী পলাশ হত্যার রহস্য উদ্ঘাটন, চার আসামির আদালতে স্বীকারোক্তি
জয়মনির ঘোলে নিরাপদ পানির সংকট নিরসনে কোস্ট গার্ডের উদ্যোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা