চীন সফরে যাচ্ছেন রাজবাড়ীর অ্যাক্রোবেটিক প্রশিক্ষণার্থীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ১৭:১৩
অ- অ+

জেলার অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রের ২০ সদস্যের একটি প্রশিক্ষণার্থী দল মঙ্গলবার দিবাগত রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন।

২০ সদস্যের এই দলে জেলার ১৩ জন ছেলে ও ৫ জন মেয়ে প্রশিক্ষণার্থী এবং ২ জন শিক্ষক রয়েছেন।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবর্ধনার আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য।

এসময় জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সুজিত কুমার সাহা সহ জেলা শিল্পকলা ও অ্যাক্রোবেটিক কেন্দ্রের কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

কালচারাল অফিসার সুজিত কুমার সাহা জানান, ১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে রাজবাড়ীতে অবস্থিত বাংলাদেশের একমাত্র অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্রটির যাত্রা শুরু হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রী-মন্ত্রীদের সিল-স্বাক্ষর জালিয়াতি করে তদবির, চাকরিচ্যুত ইঞ্জিনিয়ারসহ গ্রেপ্তার ৫
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
বিএনপির আলোচনা সভায় তারেক রহমান
চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা