শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ১৩:৪৫
অ- অ+

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, “শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য কেবল আস্ফালন। বাস্তবে তা করার সক্ষমতা তার নেই।” তিনি আরও বলেন, সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রেখে চলছে এবং এ বিষয়ে কোনো ধরনের ভূরাজনৈতিক সমস্যার মুখোমুখি নয়।

প্রেস ব্রিফিংয়ে দেশের খাদ্য ও জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং টমেটো ও কাঁচামরিচের দামও শিগগিরই সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে সরকার আশা করছে।

বিদ্যুতের অতিরিক্ত বিল প্রসঙ্গে তিনি বলেন, কোনো গ্রাহক অস্বাভাবিক বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।

এদিকে এলএনজি টার্মিনালে দুর্ঘটনার কারণে ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে বলেও জানান তিনি। তার ভাষ্য, গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুতের চাহিদা বেড়েছে। তবে ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে এবং অল্প কয়েক দিনের মধ্যেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।

(ঢাকাটাইমস/০৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই গণঅভ্যুত্থান: ‘ওদের গুলি করো’, শেখ হাসিনার নির্দেশ নিয়ে আল জাজিরার চাঞ্চল্যকর প্রতিবেদন
নতুন ক্লাবে যোগ দিতে চিলিতে পৌঁছেছেন ভোজিনিয়া
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি আইস উদ্ধার
৫ আগস্ট উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা