বসবাসের জন্য বিশ্বের সেরা দেশের তালিকায় শীর্ষে এস্তোনিয়া

অনেকেই উন্নত জীবনযাত্রা, নিরাপত্তা বা পেশার তাগিদে বিদেশে গিয়ে থাকার কথা ভাবেন। কিন্তু কোন দেশে গেলে সত্যিই ভালো লাইফস্টাইল পাওয়া যেতে পারে? তবে কাঙ্খিত স্বপ্ন পূরণ হতে পারে সেই দেশ।এবার বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য ২০২৬ সালের বিশ্বের সেরা দেশের তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়া। ব্যাংকিং ব্যবস্থা, ব্যবসার সুযোগ, বিদেশিদের সম্পত্তির অধিকার, জীবনযাত্রার মান এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ বিভিন্ন সূচকে ভালো অবস্থানের কারণে দেশটি এ স্বীকৃতি পেয়েছে।
সম্প্রতি প্রকাশিত রুমাভি গ্লোবাল রিলোকেশন ইনডেক্স ২০২৬-এ বিশ্বের ১৯২টি দেশ ও অঞ্চলকে ২৪টি সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়। সূচকগুলোতে আর্থিক ও করব্যবস্থা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা, জীবনযাত্রার মান, রাজনৈতিক স্থিতিশীলতা, পরিবেশ এবং নতুন দেশে বসবাসের সুযোগ বিবেচনায় নেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এস্তোনিয়া ব্যাংকিং ও মুদ্রা ব্যবস্থায় ৯৯, ব্যবসার সুযোগে ৯৬, আবাসনের সামর্থ্যে ৮২, সবুজ পরিবেশে ৮৬ এবং সড়ক নিরাপত্তায় ৭৭ নম্বর পেয়েছে। তবে দীর্ঘ ও শীতপ্রধান আবহাওয়ার কারণে জলবায়ু আরামের সূচকে দেশটির স্কোর ছিল মাত্র ২০।
রুমাভি গ্লোবাল রিলোকেশন ইনডেক্স অনুযায়ী, ২০২৬ সালে বিদেশে বসবাসের জন্য বিশ্বের সেরা ১০টি দেশ হলো—
১. এস্তোনিয়া
২. সিঙ্গাপুর
৩. মালয়েশিয়া
৪. পর্তুগাল
৫. তাইওয়ান
৬. লিথুয়ানিয়া
৭. হংকং
৮. সেন্ট কিটস অ্যান্ড নেভিস
৯. চেকিয়া
১০. মাল্টাইউরোপীয় দেশগুলোর মধ্যে এস্তোনিয়ার পর সবচেয়ে এগিয়ে রয়েছে পর্তুগাল, যা বৈশ্বিক তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে। এছাড়া লিথুয়ানিয়া ষষ্ঠ, চেকিয়া নবম এবং মাল্টা দশম স্থানে রয়েছে।
প্রতিবেদনটিতে অবসরপ্রাপ্ত ব্যক্তি, ডিজিটাল নোম্যাড, উদ্যোক্তা এবং পরিবার নিয়ে বিদেশে বসবাস করতে আগ্রহীদের জন্য পৃথক র্যাঙ্কিংও প্রকাশ করা হয়েছে।
সেখানে পরিবার নিয়ে বসবাসের জন্যও বিশ্বের সেরা দেশ হিসেবে নির্বাচিত হয়েছে এস্তোনিয়া। অন্যদিকে ডিজিটাল নোম্যাডদের জন্য মালয়েশিয়ার পর দ্বিতীয় সেরা গন্তব্য হিসেবে স্থান পেয়েছে পর্তুগাল।
বিশ্লেষকদের মতে, উন্নত ডিজিটাল অবকাঠামো, সহজ ব্যবসাবান্ধব পরিবেশ, আধুনিক ব্যাংকিং ব্যবস্থা এবং উচ্চমানের সরকারি সেবার কারণে সাম্প্রতিক বছরগুলোতে এস্তোনিয়া বিদেশি নাগরিকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
(ঢাকাটাইমস/০৫ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































