ওমরাহ করতে সৌদি আরবে যেতে চেয়েছিলেন ডন, বিমানবন্দরে যেভাবে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৬, ১৬:১৬| আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ১৬:৪৬
অ- অ+

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলার চার নম্বর আসামি খল চরিত্রের অভিনয়শিল্পী মোহাম্মদ আশরাফুল হক ডন। গত বছরের ২১ অক্টোবর মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ওমরাহ পালনের জন্য সৌদি আরব যেতে চেয়েছিলেন ডন। তবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করার সময় তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশ ডনকে আটকের পর বিষয়টি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানায়। পরে সিআইডির একটি দল বিমানবন্দরে গিয়ে তাকে নিয়ে যায়।

রবিবার (৯ আগস্ট) বিকালে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।

সিআইডির এই কর্মকর্তা বলেন, গত বছরের ২১ অক্টোবর রাজধানীর রমনা থানায় সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর হত্যা মামলা করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়। পরে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

ডন গ্রেপ্তারের পর সালমান শাহ হত্যা মামলার তদন্তে কোনো অগ্রগতি হবে কি-না, জানতে চাইলে জসীম উদ্দিন খান বলেন, ‘বর্তমানে মামলাটি সিআইডি অধিকতর তদন্ত করছে। নিশ্চয় মামলার অগ্রগতি হবে।’

সিআইডি সূত্রে জানা গেছে, গত বছর মামলার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছিলেন আদালত। এরপর মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে একটি রিকুইজিশন পাঠান। এতে মামলার এজাহারে নাম থাকা আসামিদের দেশত্যাগে বাধা দেওয়ার অনুরোধ জানানো হয়।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ডন ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার চেষ্টা করেন। বিমানবন্দরে ইমিগ্রেশন প্রক্রিয়ার সময় তার পরিচয় শনাক্ত হওয়ার পর তাকে আটক করা হয়। পরে সিআইডির কাছে হস্তান্তর করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফরিদপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত
‘পুলিশকে দুর্বল করতে পরিকল্পিত অপতৎপরতা চলছে’
জমি বিক্রিতে জালিয়াতি ও প্রতারণার মামলায় গ্রেপ্তার একজন
ময়লার ভাগাড় থেকে পিস্তল-রিভলবারসহ ৬ গুলি উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা