দীর্ঘদিন পর দেখা মিলল মোজতবা খামেনির, ভিডিও ঘিরে আলোচনা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৬, ০৮:৫২
অ- অ+

দীর্ঘদিন জনসমক্ষে অনুপস্থিত থাকার পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি।

শনিবার (৮ আগস্ট) টেলিগ্রাম চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয়। এতে মোজতবা খামেনিকে কয়েকজন ব্যক্তির মাঝে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওটি কখন ও কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি মেহের নিউজ। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই মোজতবা খামেনি জনসমক্ষে খুব একটা আসেননি। যুদ্ধাবস্থার মধ্যে তিনি আড়ালে থেকেই দেশের নেতৃত্ব ও শাসনব্যবস্থা পরিচালনা করে আসছেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায়। ওই হামলায় তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার এবং বহু সাধারণ নাগরিক নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।

এর জবাবে ইরান ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

দীর্ঘ সময় পর মোজতবা খামেনির উপস্থিতির ভিডিও প্রকাশ পাওয়ায় তাঁর শারীরিক অবস্থা ও কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে যুদ্ধকালীন সময়ে সর্বোচ্চ নেতার প্রকাশ্য উপস্থিতি না থাকায় ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। মার্চের শুরুর দিকে ইরানের ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ তাঁকে দেশের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।

(ঢাকাটাইমস/০৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত
সাগরে লঘুচাপ, ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
আজ চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
রাজধানীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা