যুক্তরাষ্ট্র শর্ত মানলেই খুলবে হরমুজ প্রণালি: ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬, ১৮:০৩
অ- অ+

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্রকে ইরানের নির্ধারিত সব শর্ত মেনে নিলেই গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলে দেওয়া হবে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি বলেছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে ইরানের নির্দিষ্ট প্রক্রিয়া ও শর্ত রয়েছে।

মোহেবির ভাষ্য, হরমুজ প্রণালি ইরানের কাছে শুধু একটি অর্থনৈতিক নৌপথ নয়; এটি দেশটির ভৌগোলিক ও কৌশলগত শক্তির গুরুত্বপূর্ণ উপাদান।

তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ খুলে দিতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত পুরোপুরি মেনে নিতে হবে। একই সঙ্গে আঞ্চলিক আলোচনায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে।

ওমানের আলোচনার সঙ্গে সম্পর্ক নেই

হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়ে ওমানের সঙ্গে চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছে আইআরজিসি। অর্থাৎ, ওমানের মধ্যস্থতায় চলমান আলোচনা থেকে সংকটের সমাধান হবে—এমন ধারণা নাকচ করেছে তেহরান।

এর আগে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতি হচ্ছে এবং শিগগিরই একটি সমঝোতা হতে পারে। ওই সমঝোতার লক্ষ্য ছিল বাণিজ্যিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করা।

তবে আইআরজিসির সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হয়েছে, হরমুজ প্রণালি খোলার সিদ্ধান্তে তেহরান যুক্তরাষ্ট্রের অবস্থানকেই প্রধান বিষয় হিসেবে দেখছে।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি। ফলে এটি দীর্ঘ সময় বন্ধ বা সীমিত থাকলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুটি জিডির পর পরিবারসহ দেশ ছাড়লেন সমাজকর্মী শামীম-উল আলম
বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার
‘আমার স্বামী সারাজীবন জেলে ছিল’, সংবাদ সম্মেলনে দাবি পাগলা সোহেলের স্ত্রী তারিনের
জুলাই যোদ্ধাদের সিএনজি ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা