‘আমার স্বামী সারাজীবন জেলে ছিল’, সংবাদ সম্মেলনে দাবি পাগলা সোহেলের স্ত্রী তারিনের

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬, ১৮:২৬
অ- অ+

চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ ছাত্র-জনতার হাতে গণপিটুনির পর পুলিশ হেফাজতে থাকা সোহেল ওরফে পাগলা সোহেলকে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী তারিন আক্তার।

শুক্রবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সোহেলকে ভাল মানুষ দাবী করে চাঁদাবাজি ও মারপিটের ঘটনাটি মব ও সাজানো দাবী করে স্থানীয় কয়েকজনকে দায়ী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। তাঁর অভিযোগ, পূর্ববিরোধের জেরে সোহেলের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় সোহেল গুরুতর আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ সময় সাংবাদিকেরা সোহেলের নিজের বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগ ও মামলা নিয়ে প্রশ্ন করেন। চাঁদাবাজি, সন্ত্রাস, ধর্ষণ ও অস্ত্রসংক্রান্ত মামলায় প্রশ্নের উত্তরে তিনি এগুলো এড়িয়ে যেতে চেষ্টা করেন। তিনি ব্যবসায়ীক প্রতিদ্বন্দীদের দায়ী করেন।

এছাড়া তারিন তাঁর স্বামীর অতীত নিয়ে কথা বলেন এবং দাবি করেন, ‘আমার স্বামী সারাজীবন জেলে ছিল।’

এদিকে সংবাদ সম্মেলনে স্থানীয় সাজ্জাদ রতনের কাছে ৫০টি পিস্তল রয়েছে বলেও দাবি করা হয়। এ বক্তব্যের ভিত্তি ও প্রমাণ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে যায়। খোঁজ নিয়ে জানা গেছে, সাজ্জাদ রতন

সবুজবাগ থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিন যুবদলের যুগ্ম আহ্বায়ক ।

এছাড়া সম্পতি রাজধানীর খিলগাঁওয়ে পুলিশ চেকপোস্টে পাগলা সোহেলের অবৈধ অস্ত্র নিয়ে আটকের বিষয়ে প্রশ্ন করলে সেটিও সাজানো নাটক বলে উল্লেখ করেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড নিয়ে নতুন বার্তা
মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি
দুটি জিডির পর পরিবারসহ দেশ ছাড়লেন সমাজকর্মী শামীম-উল আলম
বন্যায় ক্ষতিগ্রস্ত কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য চেয়েছে সরকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা