ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬, ১০:৫৫
অ- অ+

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তিনি।

ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই চিকিৎসক সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতৃবৃন্দ ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসকদের পেশাগত বিভিন্ন বিষয় এবং সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/০৮ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার পরকীয়ার অভিযোগ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন
আজকে দেশের মুদ্রার রেট কত? জেনে নিন
দেশের বাজারে ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে উল্লম্ফন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা