হিমাচল প্রদেশে বাস উলটে নিহত ৮, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২৬, ১১:৫৪
অ- অ+

ভারতের হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি বাস সড়ক থেকে নিচের আরেকটি সড়কে পড়ে উল্টে গেছে। এতে অন্তত ৮ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বাসটির চালক ও কন্ডাক্টরও রয়েছেন। খবর এনডিটিভির

শনিবার (৮ আগস্ট) সকালে বৈরাগড়-তিসা সড়কের দেবীকোঠি এলাকার চালুঞ্জ মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।

শর্মা বাস সার্ভিসের বাসটি বৈরাগড় থেকে চাম্বার দিকে যাচ্ছিল। কর্মকর্তারা জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাসটি বৈরাগড় থেকে ছাড়ে। প্রায় তিন কিলোমিটার যাওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার সময় বাসটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন। বাসটি প্রথমে সড়কে উলটে যায়, পরে নিচের আরেকটি সড়কে গিয়ে পড়ে। এতে কয়েকজন যাত্রী বাসটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।

স্থানীয় বাসিন্দারা যাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেন। পরে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ), পুলিশ, হোমগার্ড, ফায়ার সার্ভিস ও রাজস্ব বিভাগের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আহত ১০ জনের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর। তাদের চিকিৎসার জন্য চাম্বার পণ্ডিত জওহরলাল নেহরু সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

চাম্বা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথমবারের মতো এএফসি চ্যালেঞ্জ লীগে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব
সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে: আইনমন্ত্রী
মেসিকে মেরে ফেলার ছক, বেরিয়ে এল ভয়াবহ তথ্য
মন্ত্রিত্ব হারানোর গুঞ্জনে সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের মুখে যে কথা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা