মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ

মাগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৬, ২৩:১৪
অ- অ+

মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার রাত পৌনে ৯টার দিকে আগুন দেওয়া হয়।

সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সময় দুর্বৃত্তরা দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। এতে বাড়ির কাচের জানালা ভেঙে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় রাত সাড়ে ৯টার দিকে। তবে বাড়িতে কেউ ছিলেন না।

উল্লেখ্য, আজ সন্ধ্যায় ভারতে ফোরেন প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার সঙ্গে লাইভে অংশ নেন সাকিব।

২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আদাবরে রুবেল নামের এক পোশাককর্মী নিহত হওয়ার ঘটনায় সাকিবের বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এই মামলার কারণে তিনি দেশে ফিরতে পারছেন না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ পিকআপে আগুন
খিলক্ষেতে ১২ বছরের শিশু নিখোঁজ, কান্নার শব্দ শোনানোর পর ফোন কেটে দিলেন অজ্ঞাত ব্যক্তি
শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব মগবাজারে গ্রেপ্তার