বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে পতন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ০৯:০১
অ- অ+

হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতির আশায় আন্তর্জাতিক বাজারে আবারও পতন নেমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিনিয়োগকারীদের ধারণা, এ আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির পথ প্রশস্ত করতে পারে, যার ইতিবাচক প্রভাব পড়েছে বিশ্ব তেলের বাজারে। খবর রয়টার্স’র।

প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৪ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩৭ সেন্ট বা ০ দশমিক ৫ শতাংশ কমে ৭৯ দশমিক ০৮ ডলারে নেমে আসে।

অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৩ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়ায়।

এর আগে বুধবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে দিন শেষ করলেও, ডব্লিউটিআই ক্রুডের দাম অল্প কমেছিল।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির বিষয়ে আশাবাদ বাড়ায় বিনিয়োগকারীদের আস্থা ইতিবাচক হয়েছে। চুক্তি বাস্তবায়িত হলে গত পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান হতে পারে এবং বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি আবারও স্বাভাবিকভাবে জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে।

এই সম্ভাবনাই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি করেছে, যার প্রভাব হিসেবে অপরিশোধিত তেলের দামে নতুন করে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।

(ঢাকাটাইমস/০৬ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
তিস্তা তীরে ভয়াবহ নদীভাঙন, দেশের তিন বিভাগে বন্যার সতর্কতা
শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা: পররাষ্ট্র মন্ত্রণালয়
স্থগিত কমিটির নামে কার্যক্রম: কারা বৈধ, কারা নয়? স্পষ্ট করল পুলিশ এসোসিয়েশনের এডহক কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা