গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৬, ২৩:১০
অ- অ+

রাজধানীর গুলশান থেকে গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আখতারুজ্জামানকে (৭৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাত আনুমানিক ১০টার দিকে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আখতারুজ্জামানের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শনির আখড়ায় ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
৫ আগস্টকে ‘পুলিশ হত্যা দিবস’ উল্লেখ করে ফেসবুক পোস্ট, ভাটারা থানার পরিদর্শককে নিয়ে আলোচনা
মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে আগুন, পেট্রলবোমা বিস্ফোরণ
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা