আশুলিয়ায় বিএটির গুদামে আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২৬, ১৫:২৭
অ- অ+

ঢাকার সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানির একটি তামাক সংরক্ষণাগারে লাগা আগুন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সাতটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত বিএটির একটি তামাক গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। পরে কাছে গিয়ে আগুনের বিষয়টি নিশ্চিত হয়ে গুদাম কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে প্রথমে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে গুদামে বিপুল পরিমাণ তামাক মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে জিরাবো স্টেশনের আরও দুটি ইউনিট, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। আগুন নেভানোর কাজে শিল্প পুলিশের সদস্যরাও সহায়তা করেন।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী জানান, সকাল সাড়ে ৭টার দিকে খবর পাওয়ার পর জিরাবো মডার্ন ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও একটি ইউনিট যুক্ত হলে মোট সাতটি ইউনিটের প্রচেষ্টায় দীর্ঘ চেষ্টার পর দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, গুদামে বিপুল পরিমাণ তামাক মজুত ছিল। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) ২০২৫ সালের জুলাই মাসে রাজধানীর মহাখালী থেকে তাদের কারখানা আশুলিয়ায় স্থানান্তর করে। নতুন কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটি প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/০৪ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
জাপানের টোকিওতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
তিন বছর পর ধ্বংসস্তূপ থেকে সাবেক ফিলিস্তিনি মন্ত্রীর পরিবারের ১১২ জনের মরদেহ উদ্ধার
স্পেনের সেউতায় অভিবাসীদের ঢলে প্রাণহানি বেড়ে ৭৭
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা