জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি ঢাকা রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন।
বুধবার সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, ঢাকা রেঞ্জের পুলিশ সুপার (প্রশাসন) মো. কাজেম উদ্দীনসহ ঢাকা রেঞ্জ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































