এএসআই নিয়োগ পরীক্ষা: কেন্দ্রে গিয়ে কার্যক্রম তদারকি করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৬, ১৮:৩৪
অ- অ+

বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬-এর দ্বিতীয় দিনের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা শনিবার রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন।

শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা এবং দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত মনস্তত্ত্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্রের সার্বিক কার্যক্রম, নিরাপত্তা ব্যবস্থা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন ডিআইজি মো. ইকবাল হোসেন।

পরিদর্শনকালে তিনি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার (ট্রাফিক ম্যানেজমেন্ট) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ সুলাইমান, পিপিএম-সেবা। এছাড়া ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা, রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপার, পরীক্ষা গ্রহণ কমিটির সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ঢাকা রেঞ্জ পুলিশ জানিয়েছে, বাংলাদেশ পুলিশে যোগ্য, দক্ষ ও মেধাবী সদস্য নিয়োগ নিশ্চিত করতে পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলকভাবে পরিচালনায় তারা বদ্ধপরিকর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না: নাহিদ ইসলাম
চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিন জনমত আহ্বান
রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় গাছের চারা রোপণ করলেন ভূমিমন্ত্রী মিনু
বরিশালে অবৈধ বালু উত্তোলন: ২ ড্রেজার ও ২ বাল্কহেড জব্দ, ৬ লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা