মুক্তিযুদ্ধ ছিলো জনতার, কোনো রাজনৈতিক দলের নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয়। আমরা তো কোনো কৃতিত্বের জন্য যুদ্ধ করিনি।
শুক্রবার রাতে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে দ্বিতীয় বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের ৫৪তম কমিশনিং ডে ও ফেলোশিপ ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রকৃত কাহিনী অনেকটাই অজানা রয়ে গিয়েছে। কারণ স্বাধীনতার পরে যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারা চাননি যে বাংলাদেশের প্রকৃত চিত্র, স্বাধীনতা যুদ্ধের প্রকৃত চিত্র সাধারণ মানুষ জেনে ফেলুক। এটা তারা অনেকেই চাননি এজন্য স্বাধীনতা যুদ্ধের অনেক কাহিনী আজও জনগণের কাছে অনেক অচেনা হয়ে রয়েছে। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ হল জনতার যুদ্ধ। এটি কোন রাজনৈতিক দলের যুদ্ধ নয়।
তিনি বলেন, ১৯৭১ সাল যারা না দেখেছে, তারা কল্পনাও করতে পারবে না- আমরা গর্বিত একটা জাতির জন্ম দেখেছি। জাতির জন্মলগ্নে যুদ্ধে অংশগ্রহণ করেছি, স্বাধীন দেশও দেখেছি। এখন শুধু চাই সুন্দর একটা দেশ থাকুক।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































