যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৬, ১৫:০৯
অ- অ+

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে বাংলাদেশের প্রায় ৪ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, এ কারণে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সময় লাগবে- এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ আগস্ট) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‌এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় বিরোধী দলের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, তারা আগের মতো হাসিনার ভাষায় কথা বলছে। বিরোধী দল সব সংকট এখনই সমাধান চান। দ্রুত গ্যাস সংকট সমাধান হবে। এছাড়া, সংকট সমাধানে সময় দেয়ার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ২৪ সালের জুলাই আন্দোলনে হাজারও ছাত্রজনতা ও নারী-শিশুকে হত্যা করা হয়েছে। গত সতের বছর লাখ লাখ মামলা, গুম ও হাজার হাজার খুন করা হয়েছে। ইসলামিক শো

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুসফিকুল ফজল আনসারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি রেজেকা সুলতানা, ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান, জিলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে দুই বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় আসামি গ্রেপ্তার
ঢাকা-গোপালগঞ্জ রুটে রেল চলাচল শুরু হচ্ছে আগামীকাল
দেশে মোট ভোটার ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা