ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৫০৪ জন গ্রেপ্তার, মামলা ৩৫

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ আগস্ট ২০২৬, ০৯:৫৪
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৩৯ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৭২ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, মিরপুরে ১৪৪ জন, গুলশানে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে একটি পানির মোটর, পাঁচটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, তিনটি ফয়েল পেপার, একটি গ্যাস লাইট, একটি ১০ টাকার নোট, মাদক বিক্রির নগদ ৮ হাজার ৭৫০ টাকা, ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, একটি কেঁচি, একটি ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্র, একটি চাকু, একটি সুইচ গিয়ার ও একটি হ্যাক্সো ব্লেড।

এ ছাড়া অভিযানে ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫টি ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানার এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

(ঢাকাটাইমস/০৯ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারের মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
নলতার কলেজে আসলে কী চলছে—অভিযোগ, প্রভাব, ফেসবুকের চাপ নাকি টাকার খেলা?
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ইরানের কঠোর শর্ত
দীর্ঘদিন পর দেখা মিলল মোজতবা খামেনির, ভিডিও ঘিরে আলোচনা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা