পল্লবীর মিল্লাত ক্যাম্পে ডিবির অভিযান, ২২ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৬, ০১:১৮
অ- অ+

রাজধানীর পল্লবী থানাধীন মিল্লাত ক্যাম্প এলাকায় বিভিন্ন মাদক স্পটে অভিযান চালিয়ে ২২ জন মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার বিকালে ডিবির মিরপুর বিভাগের একটি দল অভিযানটি পরিচালনা করে।

এদিন রাতে ডিবি মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সোনাহর আলী এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বর্তমান সরকারের মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এদিন বিকাল সাড়ে ৩টার দিকে মিল্লাত ক্যাম্পে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মিল্লাত ক্যাম্পের কথিত মাদক সম্রাজ্ঞী ‘কেচিগেট’ খ্যাত পৃথিবী, কানী, জামিলা, সায়মা, ডলার ও ভুবনদের নিয়ন্ত্রিত স্পটে অভিযান চালানো হয়। এ সময় এসব স্পষ্ট থেকে মোট ২২ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃতদের পরবর্তীতে সংক্ষিপ্ত বিচার আদালতে সোপর্দ করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গাপূজা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: মঈন খান
গাজীপুরে বিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়
ধর্ম যার যার, রাষ্ট্র সবার: রাষ্ট্রপতি